সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
হাতিয়ায় ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ২৮৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) গভীর রাত থেকে শনিবার (৭ মার্চ) দুপুর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পালের নেতৃত্বে উপজেলার আফাজিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত  গুদাম থেকে প্রায় ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। তবে, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এদিকে, শনিবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে আফাজিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে হেলাল বেপারী নামে ব্যবসায়ীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী নদীপথে বিভিন্ন এলাকা থেকে আসা চোরাই পণ্য কম মূল্যে কিনে অধিক দামে বিক্রি করে আসছে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও একটি সক্রিয় চক্র এই অবৈধ ব্যবসায় চালিয়ে যাচ্ছে

এ বিষয়ে মো. আলাউদ্দিন বলেন, ‘জব্দকৃত চিনিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান চলবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   চোরাই চিনি জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close