রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বদর দিবস উদযাপন উপলক্ষে রংপেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) বিকালে গঙ্গাচড়া বাজারের ভুটকা ব্রিজ সংলগ্ন হোটেল লেক ভিউয়ে এ সভা ও মাহফিলের আয়োজন করা হয়।

গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু।

শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন রংপুর জেলা শাখার সহসভাপতি আবু সায়েম, যুব সেক্রেটারি মো. আবুল হাসান, গঙ্গাচড়া সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ও সাহসিকতার তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী মূল্যবোধ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বদর দিবস   গঙ্গাচড়ায় আলোচনা সভা   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close