শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মহম্মদপুরে সেমাইয়ের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক এক
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:২৭ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৮:৩৯ পিএম
ইন্দ্রজিৎ সাহা

ইন্দ্রজিৎ সাহা

মাগুরার মহম্মদপুর উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ সাহাকে (৪৫) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে কাওয়ালীপাড়া গ্রামে ওই শিশুকে সেমাই খাওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যান ইন্দ্রজিৎ সাহা। সেখানে ধর্ষণের উদ্দেশ্যে শিশুর পোশাক খোলার সময় ভিকটিমের মামা ঘটনাস্থলে উপস্থিত হলে ইন্দ্রজিৎ পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

জানা গেছে, ইন্দ্রজিৎ সাহার আদি বাড়ি মাগুরা সদরের রামনগর এলাকায়। সেখানেও তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে এবং এলাকাবাসীর হাতে বিতাড়িত হয়ে সে কাওয়ালীপাড়া গ্রামে নতুন বসতি গড়ে তুলেছিল।

উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

শাহনূর জামান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং ইতোমধ্যে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।’

​বর্তমানে ভিকটিমকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   সেমাইয়ের লোভ   শিশুকে ধর্ষণচেষ্টা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close