শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
তাড়াশে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় পানিতে ডুবে হুজাইফা হোসেন (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৭ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত হুজাইফা হোসেন গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড সদস্য সুজন সরদার জানান, দুপুরে দিকে হেমনগর গ্রামে পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে তিন শিশু গোসল করতে নামে। এ পর্যায়ে স্রোতে তিন শিশুই ডুবে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে শিশু হুজাইফাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

অপর দুই শিশুকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   নদীতে গোসল   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close