শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
জাতীয়
পরিস্থিতি মোকাবেলায় দরকার ঐক্য ও ধৈর্য : জোনায়েদ সাকি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা একটা বৈরি আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই অবস্থান করছি। এই বৈরী পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য ও ঐক্য।’

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলন (জিএসএ) জেলা ও মহানগর কমিটি আয়োজতি ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জোনায়েদ সাকি আরও বলেন, ‘বর্তমান সরকার এই বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছে এবং সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সবসময়ই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা ছিল। সেই তুলনায় নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার, সেই পরিবর্তনগুলো হয়নি। আমরা এখানে দেখেছি যে, একদিকে ফ্যাসিস্ট শাসন অন্যদিকে রাজনৈতিক দ্বন্দ্বে খুনোখুনি। ত্বকীর মত একজন নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। এ রকম একটা ত্রাসের রাজত্বের শহরে পরিণত করা হয়েছে। অথচ নারায়ণগঞ্জ ঢাকার পাশেই অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে এর বিরাট সম্ভাবনা ছিল। দুর্ভাগ্যক্রমে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে তৈরি হয়নি। নারায়ণগঞ্জে একটা ভালো হাসপাতাল নেই।’

জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, র‍্যাব-১১’-এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হেসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এইচএম আনোয়ার প্রধান প্রমুখ।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  বৈরী পরিস্থিতি   মোকাবেলা   দরকার ঐক্য   ধৈর্য   জোনায়েদ সাকি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close