সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
মো. এনামুল হক, খাগড়াছড়ি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম

পাহাড়ের আঞ্চ‌লিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু লারমা গ্রুপ) -এর গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হ‌য়ে‌ছে।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যর নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

ফেরদৌস ওয়াহিদ আরও জানান, শনিবার বেলা সা‌ড়ে ১১টার দিকে সন্তু গ্রুপের ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় ওঁৎ পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) লক্ষ করে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।

ইউপিডিএফ এর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের জন্য জেএসএস সন্তু দলকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তবে এ ঘটনায় জেএসএস -এর কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে জানান, সন্তু নেতৃত্বাধীন জেএসএস দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। এ সময় তিনি অভিযোগ করে অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইউপিডিএফ   প্রতিপক্ষের গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close