সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ‘বংশগত রোগ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে সর্বস্তরের জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।’ 

শনিবার (৭ মার্চ) ঢাকার গ্রীন রোডের তাহের ভবনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) প্রধান কার্যালয়ে আয়োজিত বিটিএস লটারি ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ফারজানা শারমীন আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ১১ দশমিক ৪ শতাংশ বা প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক; যা পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।’

তিনি বলেন, ‘থ্যালাসেমিয়ার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এ রোগে আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশই এ চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম নন। আমরা যদি পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমাতে পারি।’

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির কর্ণধারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘এই রোগ নিয়ন্ত্রণে কী ধরনের কার্যকর পদক্ষেপ,  নীতিগত উদ্যোগ ও চিকিৎসা সহায়তা প্রয়োজন, সে সংক্রান্ত ডকুমেন্টস প্রস্তুতপূর্বক আপনারা সরকারের সাথে যোগাযোগ করুন। বাংলাদেশে আর কোনো শিশু যেন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ না করে, তার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে যারা থ্যালাসেমিয়া যোদ্ধা রয়েছে, তাদের প্রতি যদি আমরা সঠিকভাবে যত্নবান হতে পারি, তাহলে তারা আমাদের সমাজের জন্য সম্পদ হয়ে গড়ে উঠতে পারে। এ জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

থ্যালাসেমিয়া যোদ্ধাদের জন্য আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক সহায়তাও তাদের সঠিকভাবে বেঁচে থাকার জন্য জরুরি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে দুই থ্যালাসেমিয়া যোদ্ধা নওশীন তানজীম ও লুবাবা তাসনীম তাদের জীবনযুদ্ধের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও অনুভূতি ব্যক্ত করেন দুই থ্যালাসেমিয়া যোদ্ধার অভিভাবক। 

তারা থ্যালাসেমিয়ার জন্য হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট বিনামূল্যে করার প্রস্তাব করেন এবং একটি বিশেষায়িত থ্যালাসেমিয়া হাসপাতাল প্রতিষ্ঠাসহ থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে গণসচেতনতা বাড়ানোর জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানান। 

অনুষ্ঠানে ফারজানা শারমীন বিটিএস লটারি ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন। পুরস্কারপ্রাপ্তদের তিনি অভিনন্দন জানান এবং থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের প্রতিনিধি হয়ে তাদের কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানের পূর্বে ফারজানা শারমীন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির রক্ত পরিসঞ্চালন কেন্দ্র, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থ্যালাসেমিয়া রোগী ও তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং এ সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ দীদার বখত, অধ্যাপক ডা. এমএ খানস প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণ   জনসচেতনতা বৃদ্ধি করা   সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close