শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
পাগলা মসজিদের নিলামের গরু কিনে টাকা না দেওয়ায় কৃষকদল নেতা বহিষ্কার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা ও নিলামে গরু কিনে এক বছরেও মূল্য পরিশোধ না করার অভিযোগে মো. জীবন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কৃষকদল।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর পৌর কৃষকদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম এবং সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাগলা মসজিদের নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। নিলামের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করার কথা থাকলেও প্রায় এক বছর পার হলেও তিনি ওই অর্থ পরিশোধ করেননি।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার তাগাদা দেওয়া হলেও তা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে, নিলাম কার্যক্রমের অনিয়ম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর পাগলা মসজিদ প্রাঙ্গণে নিলাম কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে যান স্বনামধন্য বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিক। অভিযোগ রয়েছে, এ সময় জীবন মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলায় সাংবাদিক খাইরুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নিলামের গরু   কৃষকদল নেতা বহিষ্কার   পাগলা মসজিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close