সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে ভয়ানক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম (৩৫), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বশর (৩৬), ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ (২৫), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য করিম (১৯), আকিব (১৯), নাহিন (২০) এবং ইলিয়াস (৪৪) ও নজরুল (৪০)। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটা নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়।

ছাত্রদল নেতা রিয়াদ অভিযোগ করে বলেন, ‘বৈঠকের নামে ডেকে তাদের ওপর হকিস্টিক দিয়ে হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন আহত হন।’

জসিম উদ্দিন বলেন, ‘ছাত্রদলের কিছু সদস্য মাদক ও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত। এসব কাজে না জড়াতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।’

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরী জানান, পাইন্দং এলাকায় অবৈধভাবে মাটি কাটা নিয়ে বিরোধ রয়েছে। তবে বৈঠকে কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনউদ্দিন চৌধুরী বলেন, ‘অবৈধ কর্মকাণ্ড নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করার কোন সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   অবৈধভাবে মাটি কাটা   বিএনপি   ছাত্রদল সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close