শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শ্রীপুরে একটি কারখানার ১১টি ঘর পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীপুরে আগুনে একটি বাড়ির শিল্পকারখানার শ্রমিকদের বসবাস করা ১১টি কক্ষ পুড়ে গেছে।

শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির একটি কক্ষের বাসিন্দারা বাইরে ছিলেন। এ সময় ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে দ্রুত এসে ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে এর মধ্যেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। অন্য কক্ষগুলো তালাবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তারা তা নিয়ন্ত্রণে আনতে পারেননি।

পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বিল্লাল হোসেনের ছেলে শিপন হোসেন বলেন, “আগুনে বাড়ির ১১টি কক্ষের সবকিছু পুড়ে গেছে। এসব কক্ষ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল।”

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রানা দেওয়ান খোলা কাগজকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে ১১টি কক্ষ পুড়ে গেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   কারখানা   পুড়ে ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close