রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব হোসেন একই গ্রামের রাজু মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

প্রতিবেশী মিঠু ফকির বলেন, ‘সজিবদের বাড়ির বিদ্যুতের বোর্ডটি আগেই বিদ্যুতায়িত হয়ে ছিল। আলো জ্বালানোর জন্য সুইচ দিতে গেলে শর্টসার্কিট হয়ে সজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা ওই অবস্থায় দ্রুত সজিবকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান পার্থ বলেন, ‘ওই যুবক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই মারা গেছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পরিবার কোনো অভিযোগ না করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   বিদ্যুৎস্পৃষ্ট   যুবক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close