শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় দুইজনকে কারাদণ্ড
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) মধ্যরাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।

অভিযান চলাকালে গোবিন্দল নতুন বাজার এলাকার একটি চকের মধ্যে মাটি কাটার সময় একটি এস্কেভেটর এবং মাটি পরিবহনরত অবস্থায় দুটি ট্রলি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দল এলাকার দাদন মিয়ার ছেলে মো. সুজন (৩০) এবং ওহাব আলীর ছেলে মো. মানিক (২৮)।

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি মাটি পরিবহনকারী ট্রলি অকেজো করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, “কৃষিজমির টপসয়েল কেটে নেওয়া হলে জমির উর্বরতা নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। তাই ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিংগাই   কৃষি   দুইজনক   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close