মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কেশবপুরে ভিজিএফ কার্ডের চাল পাবে ২১ হাজার ৫২১ পরিবার
সিদ্দিকুর রহমান, কেশবপুর (যশোর)
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের কেশবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় ভিজিএফ কার্ডের আওতায় ২১ হাজার ৫২১ উপকারভোগী পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

রোববার (৮ মার্চ) থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে। 

এর মধ্যে পৌরসভার ৪ হাজার ৬২৫ পরিবার এবং উপজেলার ১১টি ইউনিয়নের ১৬ হাজার ৯৫৬ পরিবারের মধ্যে চাল দেওয়া হবে। 

তবে চাল বিতরণে একটি বিশেষ মহলের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এতে শত শত অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবার বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সূত্র জানায়, ঈদ উপলক্ষে পৌরসভার ৪ হাজার ৬২৫ এবং উপজেলার ১১টি ইউনিয়নের ১৬ হাজার ৯৫৬ উপকারভোগী পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, একটি বিশেষ মহল প্রভাব খাটিয়ে পৌরসভার ৪৫ শতাংশ কার্ড জামায়াতে ইসলামী, ৪৫ শতাংশ কার্ড বিএনপি এবং ১০ শতাংশ কার্ড পৌর প্রশাসকের মাধ্যমে বিতরণের ব্যবস্থা করেছে। একইভাবে উপজেলার ১১টি ইউনিয়নে ৩০ শতাংশ কার্ড জামায়াতে ইসলামী, ৩০ শতাংশ বিএনপি, ২০ শতাংশ ইউপি সদস্য এবং ২০ শতাংশ চেয়ারম্যান বা প্রশাসকের মাধ্যমে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ নিয়ে পৌরসভাসহ উপজেলাজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

পৌরসভার সচিব এনামুল হক বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তায় পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ উপকারভোগী পরিবারের মধ্যে ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, উপজেলার ১৬ হাজার ৯৫৬ উপকারভোগী পরিবারের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হবে। এর মধ্যে ত্রিমোহিনী ইউনিয়নে ১ হাজার ১৬৬, সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ২৫৩, মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৬৯১, বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ৩৪৯, মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৬৩০, সদর ইউনিয়নে ১ হাজার ৭০৭, পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৭১১, সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ২৫৫, গৌরীঘোনা ইউনিয়নে ১ হাজার ৫১৫, সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৩৬১ এবং হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৩১৮ পরিবার রয়েছে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘একজন বিশেষ ব্যক্তির হস্তক্ষেপে উপজেলার ১১টি ইউনিয়নের ৩০ শতাংশ চাল জামায়াতে ইসলামী, ৩০ শতাংশ বিএনপি, ২০ শতাংশ ইউপি সদস্য ও ২০ শতাংশ চেয়ারম্যান বা প্রশাসকের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রকৃত উপকারভোগী পরিবারগুলো বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, ‘পৌরসভার ৪৫ শতাংশ কার্ড জামায়াতে ইসলামী, ৪৫ শতাংশ কার্ড বিএনপি এবং ১০ শতাংশ কার্ড পৌর প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হবে। তবে এ চাল বিতরণে বিএনপির কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক রেকসোনা খাতুন বলেন, ‘বিভিন্ন পক্ষের কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই এ চাল দেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close