শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা, হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এতে কিছুটা সময় ঢাকা বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে পাঁচটার দিকে রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লাকরি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়, সকাল সাড়ে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮)  ঘটনা স্থলের মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ইসমাইল হোসেন ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসীন্দা। 

অপর ট্রাকের চালক মো সোহেল কবির (৩৭) আহত হয়েছেন। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close