রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আগামীর ন্যায়বিচার—আজকের পদক্ষেপ, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রোববার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার  মোছা. জেসমিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো দেশ ও সমাজের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

এজন্য নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘নারী যদি নিরাপদ ও সম্মানজনক পরিবেশে এগিয়ে যেতে পারে, তাহলে দেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।’ 

নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার এবং গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম বিকাশ কেন্দ্র, কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থা, সীড এবং ইএসডিও–পিপিইপিপি–ইইউ সহযোগিতা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close