শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, তথ্যসেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলী, সাবেক সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নারী সমাজের অংশগ্রহণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ সমাজ গঠনের দিকনির্দেশনা নিহিত রয়েছে। একটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হতে পারে, যখন সেই সমাজে নারী ও পুরুষ সমানভাবে মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ পায়। পরিবার, সমাজ ও রাষ্ট্র—এই তিনটি স্তরে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।

তারা বলেন, প্রত্যেকের উচিত নারীদের সম্মান করা, তাদের মতামতকে মূল্য দেওয়া এবং তাদের অগ্রযাত্রায় সহযোগিতা করা।”

আলোচনা সভা শেষে উপস্থিত নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

কেকে/ এলএ


আরও সংবাদ   বিষয়:  নারী দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close