শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় শিশুসহ নিহত দুই
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পানি রাখা চাড়ি ও ট্রেনের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেরো মাস বয়সী শিশু তালহা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে বাড়ির আঙিনায় রাখা পানিভর্তি একটি চাড়ির মধ্যে পড়ে যায়। পরে স্বজনেরা তালহাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির মধ্যে থেকে তাকে উদ্ধার করেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু তালহা ওই গ্রামের রাসেল রানার ছেলে।

এদিকে সকালে উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর দিয়ে পায়ে হেঁটে বড়াল ব্রিজ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে তিনি নিচে ছিটকে পড়েন।

এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়ায   শিশু   নিহত দুই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close