রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আসির উদ্দীন, কারিতাস সিএমএলআরপি ও আশা প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হক প্রমুখ।

বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট, কারিতাস, ব্র্যাক ও আলোহা সোশ্যাল সার্ভিসেস-এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী আন্নাস আফরিন শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সকল সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও এবং করপোরেট প্রতিষ্ঠানকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোহা সোশ্যাল সার্ভিসেস-এর নারী সংগঠক উম্মে হাবীবা নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নারী ও কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও আচরণ গড়ে তোলার আহ্বান জানান। তিনি ধর্ষিত বা নিপীড়িত নারীর ছবি, ভিডিও কিংবা নাম প্রকাশ না করে অপরাধীর ছবি প্রকাশের আহ্বান জানান।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা রাজনৈতিক দলগুলোর মূল কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশ নিশ্চিত করার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   আন্তর্জাতিক   নারী দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close