শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৮:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ট্রাকসেলের কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার জন্য নির্ধারিত পণ্য উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করছিলেন মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ নামের এক ডিলার। এদিন প্রায় ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল।

তবে পণ্য বিতরণের সময় স্থানীয় ভোক্তারা অনিয়মের অভিযোগ তুললে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। যাচাই-বাছাইয়ে দেখা যায়, প্রায় ৯০ জন ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের ঘাটতি রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ ভোক্তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। পরে তিনি ট্রাকে করে আনা কয়েকটি খালি তেলের কার্টন উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে তদন্তের নির্দেশ দেন।

স্থানীয় ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার কিছু অসাধু কর্মচারী অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছে।

তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০–১৫০ ভোক্তার পণ্য উধাও হচ্ছে। দীর্ঘদিন ধরেই টিসিবির পণ্য বিতরণে এ ধরনের অনিয়ম হয়ে আসছে।

বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার বলেন, “পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতেন না। পণ্য কম পড়েছে শুনে তিনি আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়ে দিয়েছেন।”

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “টিসিবির পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   টিসিবি   অনিয়ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close