সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

‘আগামীর ন্যায়বিচার—আজকের পদক্ষেপ, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বালিকাদের একটি বাইসাইকেল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। 

বেসরকারি সংগঠন টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ইউএসএস,  ব্র্যাক, গুড নেইবারস, ওয়ার্ল্ড ভিশন ও ডেমোক্রেসী ওয়াচ যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে।

সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। 

আলোচনা সভায় মো. আকতারুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, সনাক সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, তৃপ্তী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেণ্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকুল বর্ম্মন, গুড নেইবারস সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান, ইয়েস দলনেতা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সকালে জেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ফিসারিজ কোয়ারেণ্টাইন কর্মকর্তা আঙ্গুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায়, সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজন কিশোর-কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে নীলফামারী পৌরসভার উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডেমক্রেসী ওয়াচের আয়োজনে জেলা নাগরিক প্লাটফরমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close