শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বুড়িচংয়ে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ সারি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৯ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বুড়িচং উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে গত দুইদিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি ও অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চালক, পরিবহন মালিক ও সাধারণ চালকরা।

শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প সরেজমিনে ঘুরে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে।

পাম্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে অধিকাংশ পাম্পে গাড়িপ্রতি সর্বোচ্চ ২০০ থেকে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে অনেক চালককে মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। এতে দূরপাল্লা ও স্থানীয় রুটের যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

এক অ্যাম্বুলেন্স চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মুমূর্ষু রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সামান্য তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে জরুরি চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে।”

পাম্প মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুইদিন ধরে জেলায় জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। মজুত ফুরিয়ে আসায় তারা বাধ্য হয়ে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন।

পাম্প মালিকরা আরও জানান, আগামী রোববারের মধ্যে নতুন সরবরাহ না এলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

হঠাৎ এই জ্বালানি সংকটে জেলার পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   জ্বালানি সংকট   পেট্রোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close