সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বী সেবাইতদের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়িত “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প”–এর আওতায় বান্দরবানে সনাতন ধর্মাবলম্বী সেবাইতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বান্দরবানের সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাকক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক।

এ সময় বান্দরবান সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব আনন্দ দাশ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প”-এর জুনিয়র কনসালটেন্ট পরিমল মণ্ডল ও জুনিয়র কনসালটেন্ট অনিক মজুমদারসহ বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন সেবাইত উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. মনজুরুল হক বলেন, “আমাদের সবাইকে নিজ নিজ ধর্ম সম্পর্কে বিশদভাবে জানতে হবে। কোনো ধর্মই কাউকে আঘাত বা হিংসার শিক্ষা দেয় না। প্রত্যেক ধর্মই শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে এবং ধর্মীয় সব রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনা সম্পন্ন করতে হবে।”

আয়োজকরা জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ৯ দিনব্যাপী এই প্রশিক্ষণে বান্দরবানের ২৫ জন সেবাইত অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণে ধর্মীয় রীতিনীতি, সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন, মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করবেন প্রশিক্ষকরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সনাতন ধর্মাবলম্বী   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close