রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কু‌ষ্টিয়ায় প্রকা‌শ্যে যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা
নিজস্ব প্রতিবেদক, কু‌ষ্টিয়া
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়া সদর উপ‌জেলায় প্রকা‌শ্যে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

রোববার (৮ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম সা‌নি শেখ সাগর (২৭)। তিনি চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া‌ জেনা‌রেল হাসপাতালে নিয়ে যায়। সেখা‌নে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাগরের খালাতো ভাই তৌ‌ফিক ইসলাম অভিযোগ করে ব‌লেন, ‘পূর্ব শত্রুতার জের ধ‌রে ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভি‌কি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমা‌কে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হন। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’

তৌ‌ফিক আরও ব‌লেন, ভাইয়ের সা‌থে তা‌দের কি নি‌য়ে দ্বন্দ্ব আমি তা জা‌নি না। আমা‌কে মার‌লে ভাই ছু‌টে আস‌বে সেজন‌্য মে‌রে‌ছে। আমি বল‌ছি না এরাই আমার ভাইকে হত‌্যা ক‌রেছে। কিন্তু সকা‌লে এদেরকে ধারা‌লো অস্ত্র হা‌তে নি‌য়ে ঘুর‌তে দে‌খে‌ছি।

নাম প্রকাশ না করা শ‌র্তে হাসপাতা‌লে নি‌য়ে আসা নিহত সাগ‌রের দুইজন প‌রি‌চিত জানান, তারা কোল্ড স্টোরের পাশে সাগরকে পড়ে থাকতে দেখেন। তখন তারা মোটরসাইকেলে করে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুব‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে ধারা‌লো অস্ত্র দি‌য়ে অসংখ‌্য কোপ দেওয়ার চিহৃ র‌য়ে‌ছে। বি‌শেষ করে গলায় ক্ষত চিহৃ বে‌শি।’

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‌বির হো‌সেন মাতুব্বর ব‌লেন, ‘ঘটনা জান‌তে পে‌রে‌ছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close