মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় হাতিয়ায় আলোচনা সভা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানসী রাণী সরকার। রিসোর্স পার্সন ছিলেন আরএমও ডা. শেখ মাহমুদুর রহমান, এমও ডা. রবিউল হুসাইন ও ডা. ওয়ালী উল্লাহ। উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য) জেলা অফিসার সুদীপ্ত নাথ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (টিবি) উপজেলা প্রোগ্রাম অফিসার আনোয়ার ইসলাম রুবেল।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি সরাসরি জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে পানিবাহিত ও ভেক্টর-বাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ এডিস বাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

এ সময় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে বাড়িতে ডেলিভারি বন্ধ করে প্রসূতি মায়েদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা নেওয়ার আহ্বান জানান। 

পাশাপাশি হাতিয়ার মতো দুর্যোগপ্রবণ এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম শক্তিশালী করতে স্বাস্থ্য অবকাঠামোর মানোন্নয়ন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর সিইএইচসিপিদের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা, এইচআই, এএইচআই, উপসহকারী মেডিকেল অফিসার, নার্স, গ্রাম ডাক্তার, এনজিও প্রতিনিধি ও প্রাইভেট ক্লিনিক প্রতিনিধি অংশ নেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জলবায়ু    স্বাস্থ্যঝুঁকি    হাতিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close