রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মনোহরগঞ্জে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী মুসল্লিদের পুরস্কার বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রমজান উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মাঝে মো. হুমায়ুন কবির পাটোয়ারীর উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়েছে।
  
রোববার (৮ মার্চ) উপজেলার সরসপুর ইউনিয়নের বড় চাঁদপুর পূর্ব পাড়া জামে মসজিদে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
  
এ প্রতিযোগিতায় টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। এতে মোট ৪৮ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেন। তাদের মধ্যে দুইজন প্রতিযোগী পরিপূর্ণভাবে টানা ৪০ দিন ২০০ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করতে সক্ষম হন। এ কৃতিত্বের জন্য তাদেরকে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়।

অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদেরকে পবিত্র কুরআন, হাদিসের বই, ইসলামী সাহিত্য, স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় চাঁদপুর পূর্ব পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম ইব্রাহিম ও ইমাম মাওলানা নুর মোহাম্মদ, মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন, আমির হোসেন প্রমুখ।

বক্তারা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ও সমাজে ধর্মীয় অনুশীলন বৃদ্ধিতে সহায়ক হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মনোহরগঞ্জ    জামায়াতে নামাজ    পুরস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close