সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
জাতীয়
ঘরমুখো মানুষের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ সেতু প্রতিমন্ত্রীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৫:৪৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সারাদেশে জনসাধারণের ঈদ যাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

রোববার (৮ মার্চ) সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজিব আহসান। সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রী সাধারণের ঈদ যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেন রাজিব আহসান। 

সভায় ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। 

রাজিব আহসান ঈদ যাত্রায় সেতু পারাপারের ক্ষেত্রে কোন চ্যালেঞ্জ থাকলে তা চিহ্নিত করে তার সমাধানের জন্য স্টেকহোল্ডার ও বাস মালিকদের সাথে সভা করার নির্দেশনা দেন। 

তিনি যাত্রী সাধারণকে ধৈর্য ধারণ করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

সভায় আবদুর রউফ বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রয়েছে, যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে।’

এছাড়া, সেতু বিভাগের আওতাধীন সব সেতু/স্থাপনায় সার্ভেইল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনগুলোর ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য টোল প্লাজা ও টোলবুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য পরামর্শ দেন তিনি।

এছাড়াও দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকার সংস্থান রাখা এবং ঈদ যাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রী সাধারণের সহযোগিতা কামনা করেন আবদুর রউফ।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  ঘরমুখো মানুষের নিরাপত্তা   সর্বোচ্চ সতর্কতা অবলম্বন   সেতু প্রতিমন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close