শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শরণখোলায় বিএনপি কর্মী মাসুম হত্যা : তিন আসামি রিমান্ডে
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় উপজেলায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী ও মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামির রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। দুইজনকে দুই দিনের ও একজনকে এক দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
 
রোববার (৮ মার্চ) দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের আদালতে পুলিশ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানালে এই আদেশ দেওয়া হয়। 

তিন আসামি হলেন খলিল বয়াতি (৩২), শাহাজালাল বয়াতি (৩৫) ও তানজের আলী হাওলাদারক (৬৫)। এদের মধ্যে খলিল বয়াতি ও শাহাজালাল বয়াতিকে দুই দিন করে ও তানজের আলী হাওলাদারকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ভিডিও ধারণ করেন মালয়েশিয়া প্রবাসী আরিফুল ইসলাম মাসুম। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নিয়ে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে গত ১ মার্চ তার ওপর হামলা করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মাসুম মারা য়ায়।

পর দিন সোমবার (২ মার্চ) সকালে নিহতের ভাই শহিদুল ইসলাম হাওলাদার বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসাসি করে শরণখোলা থানায় হত্যা মামলা দায়ের করে। এদিন হত্যাকাণ্ডে জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শরণখোলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সামিনুল হক বলেন, ‘হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানালে আদালত দুইজনকে দুই দিন ও একজনকে এক দিন করে রিমান্ডের আদেশ দেন। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  শরণখোলা   বিএনপি কর্মী   মাসুম হত্যা   আসামি রিমান্ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close