শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন কুমার দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার রকিবুর রাজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস।

সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক নিরুপা ভৌমিক।

সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ও সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

তারা বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   আন্তর্জাতিক নারী দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close