রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
জাতীয়
১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:১১ পিএম
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: প্রতিনিধি

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নে নির্বাচিত সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
 
রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
এ সময় মন্ত্রী বলেন, ‘খাল খননের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করলে, আমাদের এলাকার সাধারণ মানুষ সুবিধা ও উপকার পাবে। বিশেষ করে, খালটি পুনঃখননের মাধ্যমে এ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে। খালের পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিজমিতে পৌঁছাতে পারলে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।’
 
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সাংসদ মো. মনজুরুল ইসলাম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম সাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
   
এদিকে বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
  
সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 
  
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  খাল উদ্বোধন    পানিসম্পদ মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close