শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কুমিল্লা দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
লাকসাম (কুমিল্লা) পতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে সম্পন্ন হয়েছে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

রোববার (৮ মার্চ) সকালে লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, বরুড়া, লালমাই, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার চতুর্থ থেকে দশম শ্রেণির ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থী অংশ নেয়।

কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকণ্ঠের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা আব্দুল মোহাইমিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোটিভেশনাল স্পিকার এডভোকেট আল মামুন রাসেল। 

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কুমিল্লা দক্ষিণ জেলার ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মেধা, নৈতিক শিক্ষা এবং সৃজনশীল চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

​মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ল্যাপটপ ও সাইকেলসহ আকর্ষণীয় উপহার দেওয়া হয়।

এছাড়া সব শিক্ষার্থীকে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র দেওয়া হয়। উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ নির্বাচিত হয়েছেন বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইরুজ বিন নূর।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক ইব্রাহিম আজাদ, প্রচার ও আইটি সম্পাদক সাফায়েত উল্লাহ, জেলা অর্থ সম্পাদক জাফর ইকবাল, জেলা সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বাবলু এবং জেলা স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে ​বক্তারা বলেন, ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরামের এই উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা দক্ষিণ   কিশোরকণ্ঠ মেধাবৃত্তি   পুরস্কার বিতরণ   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close