শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রায়গঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওবায়দুল ইসলামকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ের আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
রোববার (৮ মার্চ) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১’-এর আদালতের বিচারক লায়লা শারমিন এই আদেশ দেন। 
   
দণ্ডপ্রাপ্ত ওবায়দুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য জানিয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে রায়গঞ্জ উপজেলার আন্দ্রা গ্রামের ওবায়দুল ইসলামের সাথে পার্শ্ববর্তী পূর্ব পাইকড়া গ্রামের আবু সাঈদ শেখের মেয়ে শারিমন খাতুনের (২১) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। বিভিন্ন সময় ওবায়দুল ইসলাম তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতো। ২০২০ সালের ২৪ জুলাই শারিমন খাতুনকে শ্বাসরোধে হত্যা করে ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে স্বামী ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ শেখ বাদী হয়ে ওবায়দুল ইসলাম, তার ভাই ফরিদুল ইসলাম, মা মোমেনা বেগম ও বোন আছমা বেগমের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 
     
মামলার সাক্ষ্য প্রমাণ শেষে রোববার আদালতের বিচারক ওবায়দুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ও অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  রায়গঞ্জ    শ্বাসরোধ    হত্যা   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close