মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় ফিলিং স্টেশন পরিদর্শনে সাংসদ কামরুজ্জামান রতন
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সরকার নির্ধারিত নির্দেশনা মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ কামরুজ্জামান রতন।

​রোববার (৮ মার্চ) বিকাল পাঁচটার দিকে তিনি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জেএমআই ফিলিং স্টেশন, শিকদার ফিলিং স্টেশন ও মুন সিএনজি পাম্প পরিদর্শন করেন।​

পরিদর্শনকালে কামরুজ্জামান রতন বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশই জ্বালানি সংকটে ভুগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কিছু নির্দেশনা জারি করেছে। আমাদের সবার উচিত সেই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলা। সবাই সচেতন থাকলে এই সংকট মোকাবিলা সহজ হবে। মূলত পাম্পগুলো সরকারি নিয়ম মানছে কিনা তা যাচাই করতেই আজকের এই পরিদর্শন। এখন পর্যন্ত গজারিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এ সময় তিনি পাম্প মালিক ও যানবাহন চালকদের সাথে সরাসরি কথা বলেন। পাম্প মালিকরা কোনো ধরনের অসাধু প্রক্রিয়ায় জ্বালানি তেল মজুত বা অতিরিক্ত দামে বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
  
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববাজারের অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেইজন্য আমাদের এই তদারকি কার্যক্রম। জনস্বার্থে এ ধরনের অভিযান ও পরিদর্শন চলবে।’
   
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল ইমু রিমু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া    ফিলিং স্টেশন    কামরুজ্জামান রতন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close