সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ আওয়ামী লীগ নেতা আটক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:১৩ পিএম
আটক আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ। ছবি : প্রতিনিধি

আটক আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ। ছবি : প্রতিনিধি

‎কুমিল্লার চৌদ্দগ্রামে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিস ভর্তি ট্রাকসহ আহসান উল্লাহ নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়। 

শনিবার (৭ মার্চ) রাতে র‌্যাব-১১’-এর একটি দল উপজেলার বাতিসা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। সে পৌরসভা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। 
‎চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র‌্যাব-১১ (কুমিল্লা) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা থেকে কালিকসারগামী রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি ও থ্রি-পিসসহ আহসান উল্লাহকে আটক করে। এ সময় গাড়ির চালক পালিয়ে যায়। পরে আটককৃত মালামাল ও গাড়িসহ আহসান উল্লাহকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করে র‌্যাব।
 
‎চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ‘শাড়ি ও থ্রি-পিস আটকের ঘটনায় অভিযুক্ত আহসান উল্লাহকে আসামী করে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম    ভারতীয় শাড়ি    থ্রি-পিস    আওয়ামী লীগ    আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close