রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
আন্তর্জাতিক
ইরানি নাবিকদের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে নেওয়া ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, ইরানি নাবিকদের জন্য সরকার ফ্রি ভিসা দেবে এবং তাদের দেশ ছাড়তে কিছুটা সময় লাগতে পারে।

শনিবার (৭ মার্চ) ২০৪ জন নাবিককে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছে সহায়তা চেয়েছিল।

এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন।

শ্রীলঙ্কার নৌবাহিনী ৩২ নাবিককে জীবিত উদ্ধার করেছে এবং ৮৭টি লাশ উদ্ধার করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সাবমেরিনের টর্পেডো হামলায় কোনো যুদ্ধজাহাজ ডুবেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   নাবিক   ভিসা   শ্রীলঙ্কা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close