শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
আরও শক্তিশালী করার সিদ্ধান্ত বিএনপির মিডিয়া সেল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশ গঠনে ও প্রধানমন্ত্রীর কার্যক্রম প্রচারণায় আরও সক্রিয় করার সিদ্ধান্ত বিএনপির মিডিয়া সেল। 
 
রোববার (৮ মার্চ) রাতে গুলশানে মিডিয়া সেলের অফিসে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

বৈঠকে সরকারের কার্যক্রম কীভাবে প্রচার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মিডিয়া সেলের সদস্যরা। 

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীরের পাভেলের সভাপতিত্বে বৈঠকে সেলের সদস্যসচিব পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, শায়রুল কবির খান, ফয়সাল মাহমুদ ফয়েজী ও মাহমুদা হাবীবা উপস্থিত ছিলেন। 
  
এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  বিএনপি    মিডিয়া সেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close