শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আন্তর্জাতিক নারী দিবস
শ্রীমঙ্গলে সনাকের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ‘নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই’—এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। 
     
রোববার (৮ মার্চ) উপজেলার সনাক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  
সভায় প্রধান অতিথি ছিলেন দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সুচিত্রা ধর। সনাকের সহসভাপতি কাজী আছমা আক্তারের সঞ্চালানায় উপস্থিত ছিলেন সনাকের সহসভাপতি এসএ হামিদ, সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমেদ, দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য, সনাকের শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. আবু বকরসহ সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ। 

আলোচনা সভার সাথে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইয়েস সদস্যবৃন্দ এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
  
সভায় সুচিত্রা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। কাগজে কলমে জাতীয় নারী উন্নয়ন নীতি ও ধারাবাহিক পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন অঙ্গীকার আছে। কিন্তু, নারীদের অধিকার ও উন্নয়ন নিশ্চিতে অনেক ক্ষেত্রেই যথাযথ খাতে বিনিয়োগের অপ্রতুলতা ও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। এতে একদিকে নারীর প্রতি সংহিসতারোধসহ নারীর স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা প্রদান সম্ভব হয়নি। অন্যদিকে নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন অর্জিত হয়নি।’
     
সনাক সভাপতি আলাউদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি সমাজে দুর্নীতি বৃদ্ধি করে। পাশাপাশি ন্যায়বিচার, আইনের শাসন এবং সমঅধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হয়। এতে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না।’

সভায় বিভিন্ন সুপারিশমালা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনার জন্য উত্থাপন করা হয়।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    সনাক    কুইজ    আলোচনা সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close