শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৭ এএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৩:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত দল অভিযান শুরু করেছে।

সোমবার (৯ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটি ঘিরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুরে অপরাধীদের অবস্থান ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। 

সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতার সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  জঙ্গল   সলিমপুর   অভিযান   সেনাবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close