মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জীবননগরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত, আহত দুই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম
নিহত আরিফুল ইসলাম | ছবি: প্রতিনিধি

নিহত আরিফুল ইসলাম | ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী পশু হাটের নিকট ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৮ মার্চ) রাত ৮ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফুল ইসলাম জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পূর্ব পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। আরিফুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি বাড়ি ফিরেছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৮)। আহত দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  
স্থানীয়রা জানায়, আরিফুল ইসলামসহ তিন বন্ধু জীবননগরে বন্ধুদের সাথে ইফতার করতে যান। ইফতার শেষে তারা রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা শিয়ালমারী পশু হাটের নিকট পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আরিফুল ইসলামের ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় প্রচন্ড আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর দুই বন্ধু সোহেল ও ফারুক হোসেন গুরুতর আহত হন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জীবননগর    ট্রাক্টর    মোটরসাইকেল    সংঘর্ষ   দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close