সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে ডাক পেয়েছেন চাটখিলের আশরাফুল জনি
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাটখিলের গ্রামের মেঠোপথে বেড়ে ওঠা পাড়ার একসময়ের আলোচিত স্কুল ক্রিকেটার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কৃতি সন্তান আশরাফুল ইসলাম জনি।

যুক্তরাজ্যের লন্ডনে আসন্ন মৌসুমের জন্য রেইনহ্যাম ক্রিকেট ক্লাবে আশরাফুল জনিকে উৎসবমুখর পরিবেশে স্বাগত জানিয়েছে স্থানীয় এ ক্রিকেট সংগঠনটি।

স্কুল ক্রিকেটে হাতেখড়ি জনি একজন দুর্দান্ত টপ অর্ডার ব্যাটার, যার উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে এবং ব্যাট হাতে শক্তিশালী খ্যাতি অর্জন করেছেন। তার উপস্থিতি রেইনহ্যাম স্কোয়াডে একটি চমৎকার সংযোজন হবে এবং আসন্ন মৌসুমের জন্য দলকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে স্থানীয় ক্রিকেট সংগঠনটি।

এই বছর হামরো লিগ, এনসিএল গেমস এবং টি–২০ প্রতিযোগিতায় তাকে অ্যাকশনে দেখতে পারায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে ক্লাবটি। তারা তাকে পুরো মৌসুমের জন্য শুভকামনাও জানিয়েছে।

ক্লাবটির হয়ে গত বছর খেলেছেন প্রাক্তন আন্তর্জাতিক তারকা মোহাম্মদ আশরাফুল, অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আকবর আলী এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশনের খেলোয়াড় শাবাজ চৌহান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রেইনহ্যাম   ক্রিকেট   আশরাফুল জনি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close