শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:৫০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও দুইটি গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৮ মার্চ) উপজেলা সদর বাজারে রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর বাজারের প্রবেশমুখে অবস্থিত অলোক দাসের বাড়ির পেছনের একটি রান্নাঘরে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ব্যাপক আকার ধারণ করে ও পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
 
এ সময় পাশেই অবস্থিত সাহা ফার্নিচার নামে একটি দোকানের দুইটি গোডাউনে থাকা আসবাবপত্রেও আগুন ছড়িয়ে পড়ে।
 
বুড়িচং ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
 
তবে ইতোমধ্যেই অলোক দাস, সঞ্জিতা সাহা, উৎপল সাহা, সোহাগ, রাহিম ও ইসলামেরসহ মোট ছয়টি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, বিভিন্ন মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
 
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে কয়েকটি বসতঘর ও মালামালের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং    অগ্নিকাণ্ড    ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close