রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেফতার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আকতার হোসেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদ একটি বাড়ি নির্মাণ করছিলেন। বাড়ির নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই আকতার হোসেন তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে আকতার হোসেন নির্মাণাধীন বাড়িতে গিয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বাড়ি নির্মাণ প্রকল্পের প্রকৌশলী রাজিব খান বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে আকতার হোসেনকে গ্রেপ্তার করে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে গিয়ে আকতার হোসেন কাজের বাধা দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করার হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকল্পের প্রকৌশলী রাজিব খান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।” 

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, “সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সামাদের নির্মাণাধীন বাড়িতে গিয়ে আকতার হোসেন কাজের বাধা দেন এবং এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করার হুমকি এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকল্পের প্রকৌশলী রাজিব খান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   বিআরডিবি   চেয়ারম্যান   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close