শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২:৪০ পিএম
নিহত সাথী খাতুন | ছবি: প্রতিনিধি

নিহত সাথী খাতুন | ছবি: প্রতিনিধি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় সাথী খাতুন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক সজিব মালাকার (২৪)।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন গাড়ুলিছড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাথী খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার ছয় নম্বর কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের লতিফ সানার মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে গাড়ুলিছড়া ব্রিজের সামনে পৌঁছালে সড়কে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারায়। এতে সাথী খাতুন সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সজিব মালাকারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রামচক গ্রামের ধনঞ্জয় মালাকারের ছেলে।
 
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৪-৯৯১১) জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফেঞ্চুগঞ্জ    দুর্ঘটনা    এনজিও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close