রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) সকালে জালকুড়ি এলাকার বৃষ্টিধারা ক্যানেলে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত হওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ক্যানেলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত এবং ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে পচন ধরেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি।’

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনা‌রেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close