শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রায়পুরে বিএনপি নেতা মিশরী হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১১। 

রোববার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র‍্যাব-১১’-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

এদিকে, প্রধান আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে রায়পুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহত বিল্লাল মিশরীর স্বজন ও এলাকাবাসী। এ সময় ঘাতক আরমানের সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসির’ দাবিতে স্লোগান দেন তারা। কর্মসূচিতে কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ মার্চ) রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে তিনি হামলার শিকার হন। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘যুবদল নেতা হত্যার মামলার প্রধান আসামি আরমানকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   বিএনপি নেতা   মিশরী হত্যা মামলা   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close