শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শালিখায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে মাদরাসা শিক্ষকের সাথে প্রতারণা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৪৪ পিএম
মাদরাসা সুপার মাওলানা হাফিজুর রহমান। ছবি: প্রতিনিধি

মাদরাসা সুপার মাওলানা হাফিজুর রহমান। ছবি: প্রতিনিধি

মাগুরার শালিখায় পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য পরিচয় দিয়ে এক মাদরাসা শিক্ষকের কাছ থেকে অভিনব কৌশলে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি অনলাইন প্রতারক চক্র। 

শনিবার (৭ মার্চ) শতখালী দারুল উলুম কওমী মাদরাসা সুপারের মাওলানা হাফিজুর রহমানের সাথে ঘটনাটি ঘটে।  

এ বিষয়ে ভুক্তভোগী হাফিজুর রহমান বলেন, ‘শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে আমার মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য হিসেবে পরিচয় দিয়ে জানায় যে, আমার ছেলেসহ তিনটি ছেলেকে যশোর যাওয়ার পথে ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি দ্রুত টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে আমি তাদের দেওয়া দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে প্রথমে ৩০ হাজার টাকা পরে ২৫ হাজার টাকা পাঠিয়ে দেই।’

টাকা পাঠানোর পর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। দ্রুত হাফিজুর রহমান শালিখা থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close