শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গজারিয়ায় ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ​
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৬:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ আল আমিন (৩২) নামের এক প্রাইভেটকার চালককে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। 

সোমবার (৯ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী।

আটককৃত আল আমিন চর বাউশিয়া মধ্যম কান্দি (গুচ্ছগ্রাম) এলাকার শহিদুল্লাহর ছেলে। পলাতক দু’জন হলেন একই এলাকার মোয়াজ্জেমের ছেলে মুন্না (৩৪) এবং স্বপন (৩৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি প্রাইভেটকার সন্দেহজনকভাবে চলাচলের সময় হাইওয়ে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু প্রাইভেটকারটি সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। এ সময় চালক আল-আমিনকে আটক করা গেলেও গাড়িতে থাকা অপর দু’জন মুন্না ও স্বপন গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তবে স্ত্রী স্বপ্না আক্তার আল আমিনকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমরা গরিব মানুষ, সরকারের দেওয়া গুচ্ছগ্রামের ঘরে থাকি। রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে ওই দুজন আমার স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়েছিল। আমার তিনটি ছোট ছোট শিশু সন্তান রয়েছে।’

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহ কামাল আকন্দ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে আমাদের এই টহল কার্যক্রম। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   ইয়াবা   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close