সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় রাতের আধাঁরে সরকারি দপ্তরে ঢুকে কাগজপত্র তছনছ, এলাকাজুড়ে চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

কুষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় সরকারি তিন দপ্তরের দরজার তালা ও জানালার‌ গ্রিল ভে‌ঙে আল‌মারি ও ড্রয়া‌রে থাকা কাগজপত্র তছন‌ছ ক‌রে‌ছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দি‌কে উপজেলা ভূমি অফিস, সাব রেজিস্ট্রার কার্যালয় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘ‌টে‌। 

সোমবার (৯ মার্চ) সকালে অফিস খুলতে এসে বিষয়টি কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসে। ত‌বে এ ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির অভি‌যোগ ক‌রেন‌নি সংশ্লিষ্টরা। 

প‌ু‌লিশ বল‌ছে, সি‌সি‌টি‌ভি ফু‌টে‌জে দুই ব‌্যক্তি‌ উপ‌জেলা চত্ব‌রে ঢুক‌লেও তা‌দের‌কে খা‌লি হা‌তেই বের হ‌তে দেখা গে‌ছে। ঘটনার রহস‌্য উদঘাট‌নে কাজ কর‌ছে পু‌লিশ। 

ত‌বে পু‌রো উপ‌জেলা চত্বর সি‌সি‌টি‌ভি ক‌্যা‌মেরার আওতাধীন ও স্ব-স্ব দপ্ত‌রে নৈশপ্রহরী থাকার পরও এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। 

পুলিশ ও সং‌শ্লিষ্ট অফিস সূত্র জানিয়েছে, রা‌তে তিন দপ্তরের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। দপ্তরের আলমারি ও ড্রয়া‌রে থাকা নথিপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ব‌লেন, ‘ঘটনার সি‌সি‌টি‌ভি ফু‌টেজ সংগ্রহ ক‌রা হ‌য়ে‌ছে। রাত ৩টার দি‌কে একজন বয়স্ক ও একজন মধ্যবয়সী ব‌্যক্তিকে উপ‌জেলা চত্ব‌রের ভেত‌রে ঢুক‌তে দেখা গে‌ছে। এর আধাঘণ্টা প‌রে আবার তা‌রা খা‌লি হা‌তে বের হ‌য়ে যান। দরজার তালা ও জানালার গ্রিল ভে‌ঙে দপ্তরগু‌লোর ভেত‌রে ঢু‌কে শুধুমাত্র তারা কাগজপত্র তছনছ ক‌রে চ‌লে গে‌ছে। নগদ টাকা, ল‌্যাপটপসহ অন‌্যান‌্য দা‌মি জি‌নিসপত্র থাক‌লেও কিছুই নেয়নি। মুখ বাঁধা থাকায় তা‌দের‌কে চেনা যায়‌নি।’

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনার পর দপ্তর গুলোতে পরিদর্শন করেছি। থানায় লিখিত অভিযোগ দেয়া হ‌য়ে‌ছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close