সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
পুলিশ ও প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো চলবে না : হুইপ আখতারুজ্জামান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ৯:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের রাজনীতি করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, ‘পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়ানো চলবে না।’

সোমবার (৯ মার্চ) বিকালে খানসামা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি এ সভার আয়োজন করে।

আখতারুজ্জামান মিয়া বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো নেতাকর্মী যেন প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে না জড়ায়। ব্যক্তিগত কোনো প্রয়োজনে তা ব্যক্তিগত পর্যায়ে সমাধান করতে হবে। প্রশাসনের কোনো দপ্তরে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। প্রয়োজনে বিষয়টি আমি বা দলের দায়িত্বশীল নেতারা দেখবেন।’

‘বর্তমান সময় রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল। নির্বাচনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, “সুযোগসন্ধানী বা রাষ্ট্রবিরোধী শক্তিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না।’

নির্বাচন প্রসঙ্গেও হুইপ বলেন, ‘ফলাফল ভিন্ন হলে দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারত।’ 

তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার, ব্যক্তিগত আক্রমণ এবং প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচারের আশঙ্কার কথাও তুলে ধরেন। তাই নেতাকর্মীদের গুজব ও বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান আখতারুজ্জামান মিয়া। 
 
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী সভাপতিত্ব করেন এবং সদস্য সফিকুল ইসলাম সঞ্চালনা করেন। জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ ও মোসলেম উদ্দিন সরকার প্রমুখ।

হুইপ আখতারুজ্জামান মিয়ার বক্তব্যে স্পষ্ট হয়, দলের শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

তিনি বলেন, ‘রাজনীতির মাঠে নিজের স্বার্থ ও ব্যক্তিগত ইচ্ছার চাপে পড়লে দল ও দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সবসময় সতর্ক থাকা দরকার।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা এখন সময়ের দাবি। প্রয়োজনে দলের অভিজ্ঞ নেতা বিষয়টি দেখবেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   প্রশাসন   দ্বন্দ্ব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close