রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাহী কর্মকর্তার দপ্তরে মতামত বক্স বসানোর নির্দেশ প্রতিমন্ত্রী সোহেলের
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৪৮ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেছেন, ‘আমার কোন প্রতিনিধি নেই। এখানকার প্রতিনিধি আমি নিজেই। কারও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করে, সাথে সাথে আমাকে জানাবেন।’ 

সোমবার (৯ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সভায় সোহেল মনজুর আরও বলেন, ‘সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাই জনগণ যেন সরকারি কোনো দপ্তরে এসে সেবা পেতে বেগ পোহাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে।’

‘জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্য সহকারে শুনতে হবে ‘

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনোভাবেই যেন জনগণ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। জনগণের সেবায় নিয়োজিত সবাইকে জনবান্ধব হয়ে উঠতে হবে।’

নেছারাবাদ উপজেলা পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সোহেল মনজুর বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে আছেন। পিরোজপুরে এসবের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এ সময় তিনি নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসানকে উদ্দেশ করে বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে।’

এর আগে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের নাপিতখালী খালের ওপর ৭৯ দশমিক ০৪২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। 

পরে সোহেল মনজুর স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধন করেন। এরপর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাহী কর্মকর্তার দপ্তর   মতামত বক্স বসানো   প্রতিমন্ত্রী সোহেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close