শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
সিরাজগঞ্জে রেলওয়ের অভিযান, ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত স্টেশন এলাকার আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ অভিযান চালান।

তিনি বলেন, ‘রেলওয়ে স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা বাড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। পাশাপাশি যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এর আগে, অবৈধ দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন।

কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি ও রেলওয়ের কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close